সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ঘোষিত ৭ম দফা অবরোধের প্রথম দিনে রাজধানীতে সড়ক অবরোধ ও মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রোববার সকাল সাতটায় রাজধানীর বনানীর কামাল আর্তাতুক সড়কে মিছিলটিতে নেতৃত্ব দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মিছিলটি বনানী মাঠ থেকে কাকলীতে এসে শেষ হয়। এ সময় সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। ঢাকা জেলা বিএনপি মিছিলটি আয়োজন করে।
রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল
মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সহযুব বিষয়ক সম্পাদক, মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ঢাকা জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিল্টু প্রমুখ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/