লিবিয়া থে‌কে দেশে ফিরলেন ১৪৩ বাংলা‌দে‌শি

আপডেট: November 28, 2023 |
inbound6198327622126520267
print news

লিবিয়ার রাজধানী ত্রিপোলির ডিটেনশন সেন্টারে আটকে পড়া ১৪৩ বাংলাদেশি দেশে ফিরেছেন।

মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), পররাষ্ট্র মন্ত্রণালয় ও লিবিয়াতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তারা দেশে এসে পৌঁছান।

এক বিজ্ঞপ্তিতে আইওএম জানিয়েছে, দেশে ফেরার পর প্রত্যেক বাংলাদেশিকে বাড়ি ফেরার খরচ হিসেবে ৫ হাজার ৮৯৬ টাকা করে দেয়া হয়েছে।

জানা গেছে, লিবিয়ার ত্রিপোলি ও বেনগাজীর ডিটেনশন সেন্টারে আটকে আছেন আছেন আরও ৩২০ বাংলাদেশি। তাদের আগামীকাল বুধবার (২৯ নভেম্বর) ও আগামী ৫ ডিসেম্বর দেশে ফেরত আনা হবে।

আইওএম জানায়, এ পর্যায়ে সর্বমোট ৫১৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর