বগুড়ায় নদীতে মাছ ধরতে গিয়ে উঠে এলো গ্রেনেড

আপডেট: November 28, 2023 |
inbound4245731158123355955
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার নাগরবন্দর সংলগ্ন গাংনাই নদীতে মাছ ধরতে গিয়ে জালের সাথে উঠে আসে গ্রেনেড।

মঙ্গলবার ( ২৮ নভেম্বর) সকালে পুলিশ খবর পেয়ে গ্রেনেডটি উদ্ধার করে। এর আগে গতকাল সোমবার বেলা ৩টার দিকে উপজেলার পৌর এলাকার নাগরবন্দর সংলগ্ন গাংনাই নদীতে ঘটনাটি ঘটে।

এই এলাকাটি পাকিস্থানী আমলে কুটিবাড়ী হিসেবে পরিচিত ছিলো।

প্রত্যক্ষদর্শী চাঁদনিয়া শিবগঞ্জের জামিল সরকার বলেন, আমি গত সোমবার বেলা ৩টার দিকে গাংনাই নদীতে মাছ ধরার জন্য গেলে আমার জালের সাথে ওই গ্রেনেডটি উঠে আসে।

খবর পেয়ে মঙ্গলবার সকালে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সাধারণ জনসাধারণকে নিরাপদ দূরত্বে সরে দেয়।

স্থানীয়রা ধারণা করছে, এ হ্যান্ড গ্রেনেড স্বাধীনতা যুদ্ধের সময়ের। এই এলাকায় আগে পাকিস্থানী আর্মিদের ক্যাম্প ছিলো।

এবিষয়ে শিবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বলেন, এ হ্যান্ড গ্রেনেড অনেক আগেকার হলেও এর ভয়াবহতা এখনো থাকতে পারে।

ঢাকা থেকে কাউন্টার ট্যাররিজম এর বোমা ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তারা এসে এটিকে নিস্ক্রিয় করবে।

Share Now

এই বিভাগের আরও খবর