জাতীয় আয়কর দিবস আজ

আপডেট: November 30, 2023 |
inbound7938447061282181994
print news

আজ জাতীয় আয়কর দিবস। এবার এ দিবসের প্রতিপাদ্য হচ্ছে: ‘কর দেব গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ‘আমরা বদলে যাব, আমরা বদলে দেব’ – এ স্লোগানে সারাদেশে দিবসটি উদযাপন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

২০০৮ সাল থেকে প্রথম আয়কর দিবস পালন করা হয়। শুরু থেকে ১৫ সেপ্টেম্বর আয়কর দিবস হিসেবে উদযাপিত হতো। এরপর ২০১৬ সাল থেকে ৩০ নভেম্বর আয়কর দিবস পালন করছে এনবিআর।

এদিকে আয়কর দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, আয়কর প্রদানকে সহজ ও উৎসবে রূপান্তর করতে নভেম্বর মাসব্যাপী সারা দেশের কর অফিসগুলোয় করসেবা প্রদান করার জন্য কর বিভাগে কর্মরত সকলকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে।

আমি আশা করি, সাধারণ জনগণকে কর প্রদানে উৎসাহিত করতে এবং কর প্রদান সহজ করতে জাতীয় রাজস্ব বোর্ড আরো বেশি কার্যকর অবদান রাখবে।’

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে দিবসটি পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘জাতীয় আয়কর দিবসের এবারের প্রতিপাদ্য “‍কর দেবো গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” অত্যন্ত সময়োপযোগী হয়েছে।

জাতীয় আয়কর দিবস উপলক্ষে দেয়া পৃথক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের রূপকল্প ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

আমাদের রূপকল্পসমূহ বাস্তবায়নে বাজেট লক্ষ্যমাত্রা অর্জন অপরিহার্য। সম্মানিত করদাতাগণের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমেই কেবল সে লক্ষ্য অর্জন সম্ভব।

আনন্দমুখর পরিবেশে কর প্রদান, তাৎক্ষণিক ই-টিআইএন প্রদান, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল, আয়কর রিটার্ন পূরণে সহায়তা, ই-চালান, ই-টিডিএস সিস্টেম এবং তথ্যসেবা নিশ্চিতকরণের মাধ্যমে কর বিভাগের সঙ্গে সম্মানিত করদাতা, অংশীজন ও নাগরিকদের মেলবন্ধনে দেশে আজ কর সংস্কৃতির এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর