দেশে কমেছে তাপমাত্রা, তেঁতুলিয়ায় শীত অনুভূত

আপডেট: November 30, 2023 |
inbound8972229316187754447
print news

কমতে শুরু করেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামলেই হিমেল হাওয়ায় শীত অনুভূত হয়।

নদী ও চা শিল্প এলাকা হওয়াতে এ জেলায় শীত বেশি হয়। বিশেষ করে জেলার পর্যটন উপজেলা তেঁতুলিয়ায় শীতের তীব্রতা বেশি বিরাজ করছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

গতকাল বুধবার সকাল ৯টায় তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এখন থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমবে।

তিনি আরও জানান, তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাড়বে শীত। শীত শুরুর সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে এখানকার প্রকৃতির রূপ। সকালে সবুজ ঘাসে জমছে নিশির শিশির।

ভোরে কুয়াশাও পড়ছে। তবে জেলার চা বাগানগুলোতে শীত একটু বেশি অনুভূত হচ্ছে। পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলেও দিনের বেলায় কিছুটা গরম অনুভূত হচ্ছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২.৫, রাজশাহীতে ৩১.০, রংপুরে ৩০.১, ময়মনসিংহে ৩১.০, সিলেটে ২৯.৭, চট্টগ্রামে ৩২.২, খুলনায় ৩১.৫ ও বরিশালে ৩২.০ ডিগ্রি সেলসিয়াস।

Share Now

এই বিভাগের আরও খবর