তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে কাজী জাফর উল্যাহর মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব আজিম উদ্দিন ও ভাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার হাচেন উদ্দিনের কাছে কাজী জাফর উল্যাহর এর পক্ষে দলীয় নেতাকর্মীরা এ মনোনয়নপত্র জমা দেন।
কাজী জাফর উল্যাহ বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ এর অন্যতম প্রভাবশালী প্রেসিডিয়াম মেম্বার ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগ এর নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব আছেন।
এ আসন থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবর রহমান চৌধুরী (নিক্সন) স্বতন্ত্র প্রার্থী হিসেবে গতকাল মনোনয়ন দাখিল করেন।
তিনি এই আসন থেকে পরা পর দুইবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে সংসদ সদস্য হন।
যুবলীগের এ প্রভাবশালী নেতার বিরুদ্ধে নৌকা প্রতীকে লড়বেন কাজী জাফর উল্যাহ।
মনোনয়নপত্র দাখিল শেষে, কাজী জাফর উল্যাহর নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এবং মোহাম্মদ ফাইজুর রহমান বলেন, আওয়ামী লীগের তিন থানার নেতৃবৃন্দ মিলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কাজী জাফরউল্লাহর নৌকার পক্ষে মনোনয়ন জমা দিয়েছি।
আমরা গত দুইবারে আমাদের নিজেদের ভুল বোঝাবির কারণে ভাঙার লোকদেরকে মুজিবুর রহমান নিক্সন চৌধুরী কিছু ভুল তথ্য প্রকাশ করে জাদু খেলার মত ভোট কেটে বিভিন্ন অপরাধ-অকর্ম করে তিনি নির্বাচিত হয়েছেন।
এবারে ভাঙ্গার লোক স্বতঃস্ফূর্তভাবে তাদের নিজেদের অস্তিত্বের ব্যাপারে সজাগ হয়েছে তারা বুঝতে পেরেছে মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ভাঙ্গাতে এবার যদি জয়যুক্ত হয় তাহলে ভাঙ্গার অর্থাৎ ফরিদপুর-৪আসনে কোন গণতন্ত্র ও কোন সামাজিক এবং রাজনৈতিক অবস্থান থাকবে না। এ
কারণে আমরা শতভাগ নিশ্চিত আমাদের প্রাণপ্রিয় নেতা কাজী জাফরুল্লাহ সাহেব কে তিন থানার মানুষ জয় যুক্ত করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে।
মুজিবর রহমান নিক্সন চৌধুরী তিনি রোহিঙ্গা এবং একজন সন্ত্রাসী লোক, তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমরা তার কাছ থেকে আশা করেছিলাম তার ব্যবহার আচরণ ভালো হবে, তিনি সংসদে বসে আইন প্রণয়ন করবেন দেশের উন্নয়ন করবেন কিন্তু উনি এলাকায় এসে মানুষের পারিবারিক ব্যাপারে অকথ্য ভাষায় গালাগালি করে।
মানুষ এখন ঐক্যবদ্ধ হয়েছে বুঝতে পেরেছে আবার যদি নিক্সন চৌধুরীকে নির্বাচিত করা হয় তাহলে কারো ছেলে মেয়ে বিয়ে করাতে হলে তার কাছ থেকে অনুমতি নিতে হবে, এমন অত্যাচারের শিকার হবে মানুষ।
এমনিতেই সন্ত্রাসী ও চাঁদাবাজি শিকার মানুষ মুক্তি চায় তার কাছ থেকে।
তিনি আরো বলেন, আমরা ঐক্যবদ্ধ আছি আজকে মনোনয়ন পত্র জমা দিয়েছি, দাওয়াত ছাড়াই কাজী জাফর উল্যাহকে ভালোবেসে নৌকাকে ভালবেসে হাজার হাজার মানুষ সে ভীর করেছে।
আমরা শতভাগ আচরণবিধি মেনে মনোনয়ন জমা দিয়েছি। গতকাল মজিবুর রহমান নিক্সন চৌধুরী নির্বাচনী আচরণবিধে লংঘন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ সময় আরো উপস্থিত ছিল সাইফুর রহমান মিরন সভাপতি ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগ, আকরামুজ্জামান রাজা সাধারণ সম্পাদক ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগ, সাকলাইন কাজী সিনিয়র সহ-সভাপতি ফরিদপুর জেলা আওয়ামীলীগ, জনাব ফয়েজ মিয়া মেয়র ভাঙ্গা পৌরসভা এবং ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র দাখিল শেষ করে তারা ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ অফিসে গিয়ে মিষ্টি মুখ করেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১ থেকে ৪ ডিসেম্বর।
মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।
নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/