শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শহরের নামাজগড় এলাকায় আরিফ হোসেন(২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার ( ০৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে বগুড়া শহরের নামাজগড়ের সুলতানগঞ্জ সড়কে ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন বগুড়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল ইসলাম এর ছেলে।
তিনি নামাজগড় সংলগ্ন গোয়ালগড়ি এলাকায় কিছু দিন হল বাসা ভাড় নিয়ে সেখানে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,আরিফ হোসেন হেঁটে গলির সড়ক দিয়ে বাসার দিকে যাচ্ছিলেন।
দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে গলা ও হাতে কোপ দিয়ে দুটি মোটরসাইকেলে চারজন এবং দুজন দৌড়ে গলিপথ দিয়ে পালিয়ে যায়।
আরির কিছু দুর দৌড়ে গিয়ে মাটিতে লুটেয়ে পড়েন। স্হানীয়রা,তাঁকে ঊদ্ধার করে,বগুড়া শহীদ,জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায়,তল্লাশি করে ড্রেন থেকে একটি হাসুয়া উদ্ধার করেছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, তাৎক্ষণিক ভাবে বিস্তারিত কিছু জানা জায়নি।
তবে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/