সিংগাইর প্রেসক্লাবে কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মত বিনিময়

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : সদ্য যোগদানকৃত মানিকগঞ্জের সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার বসু প্রেসক্লাবে কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় তার কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও উপজেলাবাসির সেবা করার প্রত্যয় ব্যক্ত করে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন।
এক প্রশ্নের জবাবে তিনি সর্ব সাধারণের জন্য ইউএনও’র দরজা সব সময় খোলা থাকবে বলে ও আশ্বস্ত করেন ।
মত বিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- – সিংগাইর প্রেসক্লাবের আহবায়ক ও অর্থনীতি প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, সদস্য সচিব ইনকিলাব সংবাদদাতা রকিবুল হাসান বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহ এবং দৈনিক নয়াদিগন্ত সংবাদদাতা ও বৈশাখী নিউজ ২৪ ডটকম প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক যুগান্তর প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক মানবজমিন প্রতিনিধি আতাউর রহমান, সাপ্তাহিক সময়ের সাথে পত্রিকার সম্পাদক জয়নাল আবেদিন, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি সাইফুল ইসলাম তানভীর, দৈনিক সমকাল সংবাদদাতা মোহাম্মদ আলী রিপন, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মোস্তাক আহমেদ ও দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি মোঃ ইয়াকুব মোল্লা।
উল্ল্যেখ, ৩৪ বিসিএস’র এ কর্মকর্তা পলাশ কুমার বসু কিশোরগঞ্জের কমিরগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সিংগাইর উপজেলায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।


