বগুড়া-৪ আসন জাসদকে ছেড়ে দিল আওয়ামী লীগ

আপডেট: December 15, 2023 |
inbound5001935133248885213
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের বগুড়া-৪ আসনসহ মোট ৭ (সাতটি) আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ।

আসনগুলে হলো- কুষ্টিয়া-২,লক্ষ্মীপুর-৪, বগুড়া-৪,রাজশাহী-২,সাতক্ষীরা-১, বরিশাল-৩ এবং পিরোজপুর-২।

১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে ১৪ দলের সমম্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে সদস্য আমির হোসেন আমু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

১৪ দলের সমম্বয়কে আমির হোসেন আমু বলেন, আসন সমঝোতা হয়ে বলে চলে।

তবে আর মাত্র একটি আসন বাড়তে পারে। যদি বাড়ে তবে সেটি চট্টগ্রামে দেওয়া হবে।

সূত্র বলেছে,জোটের মধ্যে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) তিনটি করে আসন দেওয়া হচ্ছে।

আর জাতীয় পার্টির (জেপি) কে একটি আসন দেওয়া হবে।এসব আসন জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে ভোট করবেন।

তবে বাংলাদেশ তরিকত ফেডারেশনের একটি আসন এখনো নিষ্পত্তি হয়নি বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, বরিশাল-৩, রাজশাহী-২ ও সাতক্ষীরা-১ আসনে দলীয় প্রার্থীর বদলে ওয়ার্কার্স পার্টি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে।

এছাড়া জাসদকে দেওয়া হচ্ছে কুষ্টিয়া-২, বগুড়া-৪ ও লক্ষ্মীপুর-৪ আসন। আর পিরোজপুর-২ আসনটি দেওয়া হচ্ছে জাতীয় পার্টিকে (জেপি)।

Share Now

এই বিভাগের আরও খবর