বরগুনা প্রতিনিধি: বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বরগুনায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে বরগুনা স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বরগুনা জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ।
আজ ১৬ ডিসেম্বর সকাল ৭ টায় প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বরগুনা ১আসনের সংসদ সদস্য এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম পুলিশ সুপার মোঃ আব্দুস সালাম , জেলা প্রসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক,রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় এক মিনিট নিরবতা পালন ও দোয়া মোনাজাত করে শহীদদের আত্মার মাগফরাত কামনা করা হয়। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়। পরে বরগুনায় স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এছাড়াও পল্লী কর্মসহয়ক ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১ টায় উদ্যোক্তা পণ্য প্রদর্শনী মেলা ২দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ছোট বড় ৪০টি স্টল নির্মাণ করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/