দুপুরে বিএনপির বিজয় র‌্যালি

আপডেট: December 16, 2023 |
inbound5111650137922180322
print news

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে বিজয় শোভাযাত্রা করবে বিএনপি। দুপুর ১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামন থেকে বিজয় র‌্যালি হয়ে মগবাজার গিয়ে শেষ হবে।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির আয়োজনে এ বিজয় র‌্যালি বের করা হবে।

গতকাল শুক্রবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতি সৌধের উদ্দেশে সকাল ৭টায় ঢাকা থেকে রওনা দেবে বিএনপির নেতা-কর্মীরা।

এরপর স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ফিরে শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। সেখানে ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতা-কর্মীকে এ কর্মসূচি সফল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর