চান্দগাঁও থানার অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১

আপডেট: December 16, 2023 |
inbound1423961027776635486
print news

মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ  নগরীর চান্দগাঁও থানার অভিযানে ০১টি বিদেশি পিস্তল ও ০২ রাউন্ড গুলি সহ ০১জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, ১৫ ডিসেম্বর (শুক্রবার) বিকেল ০৪:৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চাঁন্দগাও থানার এস আই শরীফ উদ্দিনের নেতৃত্বে পুরাতন চাঁন্দগাও এলাকার ১৪ নং গ্যারেজের পূর্ব পাশে হাজী আবদুল লতিফ জামে মসজিদের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়।

এ সময়ে এক ব্যক্তিকে তল্লাশিকালে তার পরিহিত প্যান্টের কোমরের পিছনে লুকানো অবস্থায় ০১ টি বিদেশি পিস্তল ও ০২ রাউন্ড গুলি সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম হায়দার আলী (২৬) পিতা- মৃত মোঃ শফি, প্রকাশ কসাই সফি, মাতা- হোসনেআরা বেগম  সাং- শিকল বাহা, ২ নং ওয়ার্ড মিয়াজি বাড়ি, থানা- কর্ণফুলী, জেলা চট্টগ্রাম, বর্তমানে- ডলির মায়ের কলোনী, ৮ নং রেল বিট জান আলী রেল স্টেশন, মোহরা, থানা- চান্দগাঁও জেলা চট্টগ্রাম।

তাঁর বিরুদ্ধে মহানগরের বিভিন্ন থানায় অস্ত্র,ডাকাতি,মাদক, ছিনতাই সহ মোট ০৮ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন।

জিজ্ঞাসাবাদে সে জানায়,উক্ত অবৈধ অস্ত্রটি  মহাসড়কে ডাকাতি সহ কক্সবাজার- চট্টগ্রাম রোডে মাদক পাচারের সময় ব্যবহার করে থাকে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর