মহান বিজয় দিবসে ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধাঞ্জলি

আপডেট: December 16, 2023 |
inbound7161948876199291978
print news

ইবি প্রতিনিধি: মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।

শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তাফিজুর রহমান রাকিব ও সাধারণ সম্পাদক তাসনিমুল হাসান প্রান্ত’র নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলায় পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটি।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আদনান, সাংগঠনিক সম্পাদক সোহান সিদ্দিকী, দপ্তর সম্পাদক শাহরিয়ার কবির রিমন, অর্থ সম্পাদক শাহীন আলম এবং কার্যনির্বাহী সদস্য সামি, যায়িদ, মোস্তাক মোর্শেদ ও মংসহ অন্যান্য সদস্যরা।

এর আগে মুক্ত বাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ।

Share Now

এই বিভাগের আরও খবর