জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
এ উপলক্ষে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম,অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, আনোয়ার পারভেজ, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন,সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরে জেলা প্রশাসনের আয়োজনে জয়পুরহাট জেলা স্টেডিয়াম মাঠে সম্মিলিত কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শনী ও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনসহ দিনব্যাপী শহীদের স্মরণে রয়েছে নানা কর্মসূচি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/