মহান বিজয় দিবসে সিংগাইর প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

আপডেট: December 16, 2023 |
inbound2020654809283750443
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর প্রেসক্লাবের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য, জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ৫২তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে “সিংগাইর প্রেস ক্লাব” এর পক্ষ থেকে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পমাল্য অর্পণ করে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিজয় র‌্যালিসহ অন্যান্য কর্মসূচিতে অংশ নেন প্রেসক্লাবে কর্মরত সংবাদকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন- সিংগাইর প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক অর্থনীতি প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, সদস্য সচিব ও ইনকিলাব সংবাদদাতা রকিবুল হাসান বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহ, দৈনিক সংবাদ প্রতিনিধি কোহিনূর ইসলাম রাব্বি, দৈনিক নয়াদিগন্ত সংবাদদাতা মোঃ সোহরাব হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক মানবজমিন প্রতিনিধি আতাউর রহমান, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি সাইফুল ইসলাম তানভীর, দৈনিক জনতা প্রতিনিধি আলহাজ তারিক বিল্লাহ খাঁন, সাপ্তাহিক সময়ের সাথে পত্রিকার সম্পাদক জয়নাল আবেদিন, দৈনিক সমকাল সংবাদদাতা মোহাম্মদ আলী রিপন, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মোস্তাক আহমেদ, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান, দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি মোঃ ইয়াকুব মোল্লা ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।

Share Now

এই বিভাগের আরও খবর