জয়পুরহাটে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের কে সংবর্ধনা

আপডেট: December 16, 2023 |
inbound4131995415727415065
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে ও জয়পুরহাট পৌরসভার সহযোগিতায় শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাটের পৌর কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ সভাপতি গোলাম হক্কানি, এস এম সোলায়মান আলী, মহসীন আলী, মোমিন আহমেদ চৌধুরি, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমজাদ হোসেন সহ আরও অনেকে।

পরে ২৮০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া ছাড়াও অতিথিরা জীবিত ও প্রয়াত সকল মুক্তিযোদ্ধা পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

Share Now

এই বিভাগের আরও খবর