সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত, আহত ২ আরোহী

আপডেট: December 16, 2023 |
inbound4451931747913225697
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে সড়ক দুর্ঘটনায় মো: সত্তার বেপারী (৭০) নামে এক বয়স্ক পথচারী নিহত হয়েছে।

এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী ইমরান (২৭) ও রাজিব (২৭) গুরুতর আহত হন।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের সদরপুর উপজেলার টেউখালি ইউনিয়নের নয়াগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো: সত্তার বেপারী উপজেলার বাবুরচর নয়াগ্রাম এলাকার ছইজুদ্দিন বেপারীর ছেলে এবং আহতরা হলেন একই উপজেলার আকটের চরের আজম বেপারীর ছেলে ইমরান ও লোকমান কাজীর ডাঙ্গির আক্কাস বেপারীর ছেলে রাজিব।

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নয়াগ্রাম এলাকায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মো: সত্তার বেপারীকে ধাক্কা দিলে সে সহ দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

পরে তাঁদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো: সত্তার বেপারীকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত দুই মোটরসাইকেল আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।

ওসি মামুন আল রশিদ জানান, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর