যে ৫ আসন উন্মুক্ত রেখেছে আওয়ামী লীগ

আপডেট: December 18, 2023 |
inbound5676146360050292169
print news

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৬৩টি সংসদীয় আসনে নৌকা প্রতীকে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে।

এ ছাড়া দলটি ২৬টি আসন জাতীয় পার্টি এবং শরিকদের জন্য ছয়টি আসন ছেড়ে দিয়েছে। বাকি পাঁচটি আসন উন্মুক্ত রেখেছে ক্ষমতাসীনরা।

আসনগুলো হলো কক্সবাজার-১, ময়মনসিংহ-৯, কিশোরগঞ্জ-৩, বরিশাল-৪ এবং ফরিদপুর-৩। এসব আসনে যথাক্রমে মনোনয়ন পেয়েছিলেন সালাহউদ্দিন আহমদ, আব্দুস সালাম, এনামুল হক, শাম্মী আহমেদ ও শামীম হক।

জানা গেছে, দ্বৈত্ব নাগরিকত্ব, ঋণ খেলাপিসহ বিভিন্ন কারণে নির্বাচন কমিশনে প্রার্থিতা বাতিল হওয়ায় এই পাঁচটি আসন উন্মুক্ত রেখেছে দলটি।

এ বিষয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে বলেন, জাতীয় পার্টি ও শরিকদের জন্য ৩২টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের মিত্রদের সঙ্গে জোটভুক্ত হয়ে নির্বাচন করছি আমরা। যাচাই-বাছাই শেষে আমাদের নিজেদের পাঁচটি আসনের মনোনয়ন বাতিল হয়েছে। সেসব আসন আমাদের দিক থেকে উন্মুক্ত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর