পিরোজপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ৩টি সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের দুই জনসহ মোট ৬ প্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহার করেছেন তারা। পিরোজপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন তারা হলেন পিরোজপুর -১ (সদর, নাজিরপুর ও ইন্দুরকানী ) আসনের জাসদ (ইনু) সাইদুল ইসলাম ডালিম ও জাকের পার্টির মো. ফরহাদ আহমেদ।
পিরোজপুর -২ ( ভান্ডারিয়া, কাউখাল ও নেছাড়াবাদ ) আসনের আওয়ামীলীগ মনোনিত জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কানাই লাল বিশ্বাস ও জাকের পার্টির মো: ফয়ছাল হোসেন।
পিরোজপুর-৩ ( মঠবাড়িয়া ) আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মো: আশরাফুর রহমান ও জাকের পটির চন্দ্র শেখর ওঝা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/