বাগেরহাট প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এ সময় প্রার্থীরা নিজ নিজ দলের নির্ধারিত প্রতীক পেয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থীরা তাদের পছন্দের প্রতীক পেয়েছেন।
বাগেরহাট ১ ও ২ আসনের শেখ হেলাল উদ্দিন ও শেখ তন্ময়ের পক্ষে প্রতীক গ্রহণ করেন মোহাম্মদ ফিরোজুল ইসলাম।
এছাড়া বাগেরহাট ৩ আসনের নৌকার প্রার্থী বেগম হাবিবুন নাহার ও বাগেরহাট ৪ আসনে নৌকার প্রার্থী সাবেক ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ প্রতিক গ্রহণ করেছেন
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/