বরগুনায় প্রতীক বরাদ্দ পেয়ে মাঠে প্রচারে প্রার্থীরা

আপডেট: December 19, 2023 |
inbound894323101270096934
print news

বরগুনা প্রতানিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিক বরাদ্দের পর বরগুনা -১ আসনে প্রচার প্রচারনায় মেতে উঠেছে বিভিন্ন প্রার্থীর কর্মী সমর্থকরা। (বরগুনা সদর উপজেলা -আমতলী- তালতলী) নিয়ে গঠিত বরগুনা ১ আসন।

জাতীয় সংসদ নির্বাচনে ১৮ ডিসেম্বর প্রতিক বরাদ্দের পরই মাঠে নেমে পড়েছে প্রার্থীর নেতা কর্মীরা।

সোমবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম প্রতিক বরাদ্দের পরে পৃথক পৃথক খন্ড খন্ড মিছিল করেছে প্রার্থীর সমার্থকরা।

নির্বাচন কমিশনের তথ্য মতে বরগুনা ১ আসনে তিনটি উপজেলা ও দুটি পৌরসভা রয়েছে। এতে ১৮৭টি ভোট কেন্দ্রে ১হাজর ১শত ৫৭টি কক্ষ থাকবে।

মোট ভোটার সংখ্যার ৪ লক্ষ ৮৩ হাজার ৯ শত ১১ জন ভোটারের মধ্যে ৮ জন হিজড়া, ২ লক্ষ ৪২ হাজার ১শত ৫১জন মহিলা এবং ২ লক্ষ ৪১ হাজার ৭ শত ৫২ জন।

বরগুনার সাধারণ মানুষ মনে করেন এ আসনে মূল লড়াই হবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (নৌকা), আমতলী উপজেলার সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান (কেচি), জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বরগুনা সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম সরোয়ার টুকু (ঈগল ), কেন্দ্রীয় ছাত্র নেতা মোঃ খলিলুর রহমান (ট্রাক) এর সাথে।

তবে অন্য কোন প্রার্থীদের তেমন কোন তোর জোর মাঠে দেখা যাচ্ছে না।

Share Now

এই বিভাগের আরও খবর