জয়পুরহাট প্রতিনিধিঃ তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে সর্বাত্তক হরতাল সমর্থনে শান্তিপূর্ন মিছিল করেছে জয়পুরহাট জেলা বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে জয়পুরহাট - বগুড়া মহাসড়কের বাইপাস পাকারমাথা এলাকায় এ মিছিল করে দলটির নেতাকর্মীরা।
মিছিলে নেতৃত্ব দেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, জেলা যুবদলের সাবেক সভাপতি এ এইচ এম ওবায়দুর রহমান সুইট, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন,সাধারণ সম্পাদক সামছুল আলম, ভাদশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, ধলাহার ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী রাব্বি,শহর ছাত্র দলের যুগ্ম আহবায়ক পিয়াল আহমেদ, কলেজ শাখা ছাত্র দলের আহবায়ক রেজাউল করিম রেজা,ছাত্র নেতা শিমুল, সাগর, তামিম প্রমুখ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/