জয়পুরহাট প্রতিনিধিঃ ডামি নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে আগামীকালের অবরোধের সমর্থনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম এর সার্বিক তত্বাবধানেএ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার সন্ধ্যায় শহরের মেইন রোডে এ মশাল করে স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।
মিছিলে নেতৃত্ব দেন জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম।
উক্ত মশাল মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহাবুব আলম রিপন, কাজি জাহাঙ্গীর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হাই ও সদস্য হাসানুজ্জামান আলম, রফিকুল ইসলাম সুমন, আয়মা রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, আজগর প্রমূখ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/