তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকা হতে ৫,১২০ পিস ইয়াবাসহ মোঃ আজিজুর মোল্লা (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০ ফরিদপুর।
গ্রেফতারকৃত মোঃ আজিজুর মোল্লা যশোর জেলার বাঘারপাড়া থানার দক্ষিণ শ্রীরামপুর, চাড়াভিটা এলাকার মৃত ওয়াজেদ আলী মোল্লার ছেলে।
গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়,
২৫ ডিসেম্বর আনুমানিক রাত সাড়ে ৩ টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন টোলপ্লাজা এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে আনুমানিক পনের লক্ষ ছত্রিশ হাজার টাকা মূল্যের ৫,১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আজিজুর মোল্লা নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
র্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী।
সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/