তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য একে আজাদের উদ্যোগে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়।
স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ (এ কে আজাদ) প্রতিদিন ভোর থেকেই গণসংযোগ করেছেন।
সোমবার বিকেল তিনটায় ফরিদপুর শহরের চৌরঙ্গী মোড়, সুপার মার্কেট মোড়, ডায়াবেটিস হাসপাতাল মোড় এবং স্বর্নপট্রি এলাকার স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময়সহ গনসংযোগ করেন তিনি।
এসময় বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ঈগল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির,পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডঃ বদিউজ্জামাল বাবুল, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি খোন্দকার নাসিরুল ইসলাম লেভী প্রমূখ।
এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক।
ঈগল প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ।
গনসংযোগকালে একে আজাদ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ঈগল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে বলেন আমি শান্তিতে বিশ্বাস করি।
আমি কোন সংঘাত সংঘর্ষের মধ্যে নেই। আমি নির্বাচিত হলে ফরিদপুর থেকে সন্ত্রাস নির্মূল করব, কোনো চাঁদাবাজি হবে না।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে ঈগল প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/