আক্কেলপুরে নৌকার দুটি নির্বাচনী ক্যাম্পে আগুন

আপডেট: January 3, 2024 |
inbound2827296048573508097
print news

দেব্রত মন্ডল, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাট-২ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের দুটি নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১লা জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-২ আসনের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের খাঁপাড়া মোড় ও শৃগালদীঘি গ্রামের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়।

থানা পুলিশ খবর পেয়ে রাতেই আগুনে পুড়িয়ে দেওয়া দুটি নির্বাচনী ক্যাম্প পরির্দশন করেছে।

জানতে চাইল আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, গতকাল রাতে উপজেলার রায়কালি ইউনিয়নে নৌকা প্রতীকের ২টি নির্বাচনী ক্যাম্পে আগুন লাগিয়ে দিয়েছে সন্ত্রাসীরা।

প্রশাসন আগুনে পুড়িয়ে দেওয়া দুটি নির্বাচনী ক্যাম্প পরির্দশন করেছে। আমরা খতিয়ে দেখছি। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে মামলা করা হবে।

রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, ইউনিয়নের খাঁপাড়া মোড় ও শৃগালদীঘি গ্রামে নৌকার দুটি নির্বাচনী ক্যাম্প ছিল।

সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ওই দুটি ক্যাম্প পুড়িয়ে দিয়েছে। স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলে। থানা পুলিশকে ঘটনাটি জানানো হলে। পুলিশ রাতেই দুটি ঘটনাস্থল পরির্দশন করেছে।

পুলিশ খাঁপাড়া নির্বাচনী ক্যাম্প থেকে একটি ম্যানিব্যাগ পেয়েছে। সেই ম্যানিবাগে একজনের ছবি রয়েছে। ছবিটি খাঁপাড়া গ্রামের বুলবুল (৩২) নামক এক যুবকের।

তিনি আরও বলেন, দুটি নির্বাচনী ক্যাম্পের পোস্টার, কাপড় ও বিছানা পুড়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি আরো বলেন, এই ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, রায়কালী ইউনিয়ে আধা কিলোমিটার দূরত্বে নৌকা প্রতীকের দুটি নির্বাচনী ক্যাম্প পুড়েছে।

পুলিশ একটি ক্যাম্প থেকে ম্যানিব্যাগ জব্দ করেছে। তবে এঘটনায় এখনো কেউ থানায় মামলা দায়ের করেননি। জব্দকৃত ম্যানিব্যাগে ছবি, বিষয়টি জানতে চাইলে, ওসি বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি।

তবে এ নিউজ লেখা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন ওসি শাহিনুর রহমান।

Share Now