ঠাকুরগাঁওয়ে মিলের বয়লার বিস্ফোরণে নিহত ৩ 

আপডেট: January 4, 2024 |
inbound6821868197755335545
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে রাইস মিলের বয়লার বিস্ফোরণে একই পরিবারের মা-ছেলে ও ভাতিজিসহ তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আরোও দুইজন আহত হয়েছেন বলে জানাগেছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়ক সংলগ্ন সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ দাসপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের দাসপাড়া এলাকার সাগর রায়ের স্ত্রী দীপ্তি রানী (৩৬) ও তাঁর ছেলে পলক (৮)। এবং একই পরিবারের উমাকান্তের ছেলে পূজা (৯) । এছাড়াও একই এলাকার সাগর ও নিখিল রায় নামে আরো দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় যে, বৃহস্পতিবার সকালে স্থানীয় ব্যবসায়ী সাইদুর রহমানের রাইস মিলের শ্রমিকেরা ধান সিদ্ধ করার জন্য বয়লারের স্টিম তোলেন।

এসময় তারা বয়লার বন্ধ রেখে অন্য কাজে গেলে অতিরিক্ত চাপে বিস্ফোরিত হয়ে বয়লার টি বিস্ফোরিত হয়ে দাসপাড়া এলাকার সাগর রায়ের বাড়িতে গিয়ে পড়ে।

এ সময় বাড়ির বাইরে থাকা সাগর রায়ের স্ত্রী,সন্তান ও ভাতিজির ওপর বয়লারটি পড়লে তারা ঘটনাস্থলেই প্রাণ হারান। তারা সবাই তাদের বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ ঘটনার পর থেকে রাইস মিলের মালিক সাইদুর রহমান ও শ্রমিকরা নিখোঁজ।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ ওয়াহিদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। বিষয়টি তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Now