তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-০৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব একে আজাদের সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল তিনটায় ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে উক্ত নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জনসভা শুরুর নির্ধারিত সময়ের আগেই ফরিদপুরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল-স্লোগান দিতে দিতে হাজার হাজার কর্মী সমর্থক জড়ো হয়েছেন।
এতে হাজার হাজার মানুষের ঢল জনসমুদ্রে পরিণত হয়। এ সময় তারা বিভিন্ন রকম ব্যানার ফেস্টুনসহ জাতীয় পতাকা হাতে নিয়ে আসেন।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বাবু বিপুল ঘোষের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-০৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য একে আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ ফারুক হোসেন, সাবেক সভাপতি এ্যাডঃ সুবল সাহা, সাবেক পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সামসুল হক ভোলা মাষ্টার সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের
সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির । এ সময় অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচনী জনসভায় নেতৃবৃন্দ আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর সদর ৩ আসনে ঈগল মার্কায় ভোট দেবার আহবান জানান।
বক্তারা বলেন সংসদ নির্বাচনে ঈগল মার্কায নির্বাচিত হলে বেকার ছেলে-মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থ হবে,, শিল্পজোন স্থাপন, পৌরসভাকে সিটি কর্পোরেশন রুপান্তর করা হবে। ফরিদপুর সদর উপজেলা হতে সন্ত্রাস, দুর্নীতি ও অনিয়ম দূর করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা আগামী ০৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সকল ভয় ভীতি উপেক্ষা করে ঈগল প্রতীকে ভোট দেওয়ার জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান।
ঈগল প্রতীকের কর্মী সমর্থকরা বলছেন, এ কে আজাদ ভাগ্যবদলের রূপরেখা প্রণয়ন করবেন। নেতাকর্মীরা বলছেন, ফরিদপুরে ঈগল প্রতীকের যে জোয়ার উঠেছে আজকের জনসভাই তার প্রমাণ।
সন্ত্রাসমুক্ত ডিজিটাল ফরিদপুর বিনির্মাণে এ. কে. আজাদের বিকল্প নেই বলেই মনে করেন তারা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/