দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। শীতকাল হওয়ায় সকালে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে দেখা গেছে। ভোট দেওয়ার জন্য ভোটাররা ভোট কেন্দ্রে আসছেন। তরুণ থেকে বৃদ্ধ সকলেই ভোট দিতে আসছেন।
তবে পুরুষ ভোটারের চাইতে নারী ভোটার বেশি দেখা যাচ্ছে। আজ রবিবার ঢাকা ১৪ আসনের বশির উদ্দিন আদর্শ স্কুল এন্ড কলেজ ও বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গিয়েছে।
সরজমিনে ঘুরে দেখা যায়, দুপুর ১২ টার পর থেকেই কেন্দ্রে ভোটাররা আসতে শুরু করে। নারী ভোটারদের বেশি আসতে দেখা গিয়েছে।
যে যার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সন্তুষ্ট প্রকাশ করছে। তরুণ ভোটারদের সঙ্গে বৃদ্ধ ভোটার বেশি আসতে দেখা গিয়েছে। ভোটের পরিবেশ নিয়েও সন্তুষ্টি প্রকাশ করছে ভোটাররা।
জীবনে প্রথমবার ভোট দিয়ে আনন্দিত তানজিয়া আক্তার।তিনি থাকেন ১২ নাম্বার ওয়ার্ডে। তিনি বলেন, 'ভোট কেন্দ্রের পরিবেশ খুব ভালো। ভোট কেন্দ্রের পরিবেশ একেবারে স্বাভাবিক পর্যায়ে রয়েছে। আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।'
৫০ বছর বয়সী ভোটার শাহ আলম তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পরে আনন্দ প্রকাশ করে বলেন, 'ভোট কেন্দ্রে কোনো ঝামেলা নেই।
বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভোট দিয়ে আব্দুস সাত্তার বলেন, 'গতকাল পর্যন্ত মনে করেছিলাম ভোট দিতে পারবো না। অনেক বিশৃঙ্খলা তৈরি হবে। এখন দেখি এগুলো সব প্রপাকান্ডা। ভোট দিতে পেরে আমি অনেক আনন্দিত। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি। কেউ কোন বাধা দেয়নি।'
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/