শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে : ফিলিস্তিনি নির্বাচন পর্যবেক্ষক

আপডেট: January 7, 2024 |
boishakhinews 78
print news

ফিলিস্তিনি নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান হিশাম কুহাইল বলেছেন, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে।

রোববার  রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেনৈ তিনি।

হিশাম কুহাইল বলেন, নির্বাচন পরিচালনাকারীরাও ভালোভাবে প্রশিক্ষিত ছিল।

তিনি আরো বলেন, রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে আমরা মূল্যায়ন করতে আসিনি। আমরা কোনো ধরনের সহিংসতা লক্ষ্য করিনি।

Share Now