দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা শেষে এখন ফল ঘোষণা করা হচ্ছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত বেসরকারিভাবে নির্বাচিত হলেন যারা
নাটোর-৩
নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জুনাইদ আহমেদ পলক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামকে প্রায় ৯৩ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন।
নাটোর-২
নাটোর-২ আসনে (নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম শিমুল ১ লাখ ১৭ হাজার ৮৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকার পেয়েছেন ৬১ হাজার ৮৫ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৪
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আনিসুল হক পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৬৬৭ ভোট। ওই আসনে আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শাহীন খান পেয়েছেন ৬ হাজার ৫৮৬ ভোট। ফুলের মালা প্রতীকে তরিকত ফেডারেশনের ছৈয়দ জাফরুল কুদ্দুছ পেয়েছেন ৪ হাজার ৫৭৪ ভোট।
ঠাকুরগাঁও-৩
ঠাকুরগাঁও-৩ আসনে (পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ। তিনি ১ লাখ ৮ হাজার ৫১৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রার্থী গোপাল চন্দ্র রায় হাতুড়ি প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ২০৪ ভোট।
পার্বত্য বান্দরবান আসন
পার্বত্য বান্দরবান আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বীর বাহাদুর উশৈসিং। আওয়ামী লীগের এ প্রার্থী পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ২৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ টি এম শহীদুল ইসলাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৪৩ ভোট।
হবিগঞ্জ-৪
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বেসরকারিভাবে জয়ী। তিনি পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী পেয়েছেন ৪৭ হাজার ভোট।
সুনামগঞ্জ-৩
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ১ লাখ ২৬ হাজার ৯৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী পেয়েছেন ৪ হাজার ভোট।
নোয়াখালী-৫
এই আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ১৪৭টি। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির খাজা তানভীর আহমেদ পেয়েছেন (লাঙ্গল) প্রতীক নিয়ে ৯ হাজার ৭১৯ ভোট।
রংপুর-৩
রংপুর-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম জি এম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের পেয়েছেন ৮১ হাজার ৮৬১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী পেয়েছেন ২৩ হাজর ৩২৫ ভোট।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/