ফরিদপুর-৩ আসনে এ. কে. আজাদ বিপুল ভোটে জয়ী

আপডেট: January 8, 2024 |
inbound5576353632165693913
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার আলোচিত আসন ফরিদপুর- ৩ (সদর)আসনে বিপুল ভোটে স্বতন্ত্র প্রার্থী একে আজাদ বে-সরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

ফরিদপুর-৩ আসনে ১৫৪ কেন্দ্রের মধ্যে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮ ভোট আর নৌকার প্রার্থী শামীম হক পেয়েছেন ৭৫ হাজার ৮৯ ভোট।

সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয় এখানে। ভোটারা সকাল ৭টা হতেই ভোটারেরা কেন্দ্রে আসতে শুরু করেন।

সকাল ৭টার পর পোলিং এজেন্টগণ আসতে শুরু করেন। সকাল ৮ টায় পোলিং এজেন্টদের সামনে শূন্য ব্যালট বাক্স প্রদর্শন করে সিল করে ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত।

নির্বাচনের আগ থেকেই নানা ধরনের হামলা ও বাধার সম্মুখীন হতে হয় ঈগল প্রতীকের কর্মী ও সমর্থকদের।

নির্বাচনের আগের দিন শনিবার (৬ জানুয়ারি) বিকেলে ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নে এ কে আজাদের প্রধান নির্বাচনী এজেন্ট ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টারের ওপর হামলার ঘটনাও ঘটে।

এর আগে বেশ কিছু হামলার ঘটনায় এ কে আজাদের অনেক কর্মী প্রতিপক্ষের হামলায় গুরুতর ভাবে আহত হন।

ভোটের দিন এই আসনের কানাইপুর, কামলাপুর, খলিলপুর, আলীপুরসহ বেশ কিছু কেন্দ্রে দুর্বৃত্তরা ঈগল প্রতিক এর ভোটার ও সমর্থকদের উপর হামলা চালিয়ে আহত করেছেন প্রায় ২৫ জন কে।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হওয়ায় ভোটের দিন বড় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নাই ।

ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ বিভিন্ন দলের মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৪ হাজার ৩ শ’ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার, ৭ শ’ ৬৭ ও নারী ২ লাখ ১ হাজার ৫ শ’ ৩০ ও হিজরা ৩ জন। মোট ১৫৪টি কেন্দ্রে ছিলো এ আসনটিতে।

Share Now