প্রধানমন্ত্রীকে অভিনন্দন কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের

আপডেট: January 10, 2024 |
boishakhinews 77
print news

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে কানাডা–বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর সংগঠনটি এ অভিনন্দন জানাল।

সোমবার পাঠানো এক অভিনন্দন বার্তায় সংগঠনটি লিখেছে, প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চম দফায় নির্বাচিত হওয়ায় আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি।

কানাডা ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানানো হয়েছে ওই বার্তায়।

2Q==

কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ার ও কানাডার সাসকাটন এলাকার এমপি ব্রাড রেডেকোপ মঙ্গলবার (৯ জানুয়ারি) অভিনন্দন বার্তার একটি অনুলিপি টুইট করেছেন। তাতে তিনি ছাড়াও কানাডার সিনেটর সালমা আতাউল্লাহজান, এমপি কেভিন ওয়াগ ও ল্যারি ব্রোকের স্বাক্ষর রয়েছে।

Share Now