ফরিদপুর মধুখালীতে ইট বোঝাই গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু

আপডেট: January 10, 2024 |
inbound739896693133021477
print news

তারেকুজ্জামান,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে ইট বোঝাই গাড়ির ধাক্কায় তপন কুমার রায় (৪২) নামক এক পথচারীর মৃত্যু ঘটেছে।

আজ বুধবার সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটের সময় মধুখালী বাস স্ট্যান্ড চিনিকলগামী সড়ক সংলগ্ন তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত তপন কুমার জেলার মধুখালি থানাধীন পশ্চিম গাড়াখোলা গ্রমের গোকুল চন্দ্র রায়ের ছেলে।

জানা যায়, রাস্তা পারাপার হওয়ার সময় অসাবধানতাবশত ৫ চাকা বিশিষ্ট ইট বোঝাই গাড়ি তাকে ধাক্কা দিলে তপন কুমার গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে রেফার্ড করে।

পরে অ্যাম্বুলেন্স যোগে ফরিদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

দুর্ঘটনা কবলিত গাড়ি করিমপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে। হাইওয়ে থানা পুলিশ বলেন অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Now