নির্বাচনে জয়ের পর প্রথম জনসভায় শেখ হাসিনা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এটি আওয়ামী লীগের প্রথম জনসভা।
বুধবার (১০ জানুয়ারি) বিকাল ৪টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থলে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি। এ সময় হাজার-হাজার নেতাকর্মী নানা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।
এর আগে দুপুর আড়াইটার দিকে জনসভা শুরু হয়। সকাল থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেন ঢাকা ও আশপাশের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
দলের সভাপতি সমাবেশস্থলে আসার আগে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কার্যনির্বাহী কমিটির সদস্য ও অঙ্গ সংগঠনের নেতারা।








