ভোটারদের কে ধন্যবাদ জানিয়ে জয়পুরহাটে জেলা বিএনপির লিফলেট বিতরণ

আপডেট: January 10, 2024 |
Boishakhinews24 19
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন এবং সেদিন সারাদেশে সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন এবং অবৈধ সরকারের বিরুদ্ধে সফলভাবে অসহযোগ কর্মসূচি অব্যাহত রাখায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোটারদের কে ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ করেছে জয়পুরহাট জেলা বিএনপির নেতাকর্মীরা।

বুধবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার কুঠিবাড়ি ব্রীজ এলাকায় বিএনপির নেতাকর্মীরা এসব লিফলেট বিতরণ করেন।

জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান এর নেতৃত্বে এসব লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ,ভাদশা ইউনিয়ন বিএনপির সভাপতি সার্জেন্ট ফরিদ, সাধারন সম্পাদক মামুনুর রশীদ, দোগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক বকুল,সাংগঠনিক সম্পাদক রেজাউল, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল মেম্বার, মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল মেম্বার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল জলিল মন্ডল, কলেজ শাখা ছাত্র দলের আহবায়ক রেজাউল করিম রেজা সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Share Now