দুবাইয়ে টিকটকের প্রধান কার্যালয়ে ঘুরে মুগ্ধ অপূর্ব

আপডেট: January 10, 2024 |
boishakhinews 105
print news

 

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত টেলিফিল্ম ‘পথে হলো দেরী’। মুক্তির পর বেশ আলোচিত ও দর্শকপ্রিয় হয়ে উঠেছে। উঠে এসেছে ইউটিউবের ট্রেন্ডিং এ। এমন সফলতা যে কাউকে আনন্দিত করে।

এমন আনন্দ উপভোগ করতেই নতুন বছরের ছুটি কাটাতে অপূর্ব গিয়েছেন দুবাইয়ে। সেখানে টিকটকের প্রধান কার্যালয়ে ঘুরে মুগ্ধ এই অভিনেতা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টিকটক কার্যালয় ঘোরার একগুচ্ছ ছবি পোস্ট করেছেন এই অভিনেতা। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘এই চমৎকার পরিবেশে আসতে পেরে খুব সম্মানিত বোধ করছি।

আমার ছুটি শেষ করার জন্য এটি সেরা মুহুর্ত ছিল। তোমাদের সঙ্গে সময় কাটাতে পেরে খুব ভালো লাগলো। সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা। আবার দেখা হবে।

’
চলতি বছরে মুক্তি পেতে পারে অপূর্ব অভিনীত পশ্চিমবঙ্গের ‘চালচিত্র’ সিনেমা। এছাড়াও, নতুন সিনেমা ও ওয়েবের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেতা। দেশে ফিরেই যোগ দেবেন নতুন কাজে।

 

Share Now