আকতারুজ্জামান নাইম, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় কাভার্ড ভ্যানের ভেতর থেকে এযাবৎ কালের সর্বোচ্চ পরিমাণ মাদক ১৩৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
বুধবার (১০ জানুয়ারি) ভোর রাতে উপজেলার জয়বাংলা মোড় এলাকায় অপারেশন পরিচালনা করে ১৩৫ কেজি গাঁজা, ১টি কাভার্ড ভ্যান, ১টি মোবাইল, ১টি সিম, গাড়ির কাগজ ১ সেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৫।
আটক মাদক ব্যবসায়ী গোপালগঞ্জ জেলার টঙ্গীপাড়া থানার বণী গ্রামের মৃত লিয়াকত আলির ছেলে মোহাম্মদ আবদুল শুকুর (২৮)।
এ ঘটনায় মান্দা থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/