বিয়ে করেছেন ভারতের ব্যাপক জনপ্রিয় পপ ব্যান্ড (সনম) এর প্রধান কণ্ঠশিল্পী ও সুরকার সনম পুরী। পাত্রী তার দীর্ঘ দিনের প্রেমিকা গায়ক ও মডেল জুকোবেনি টুঙ্গো। পাঞ্জাবি ঐতিহ্য এবং নাগা সংস্কৃতির মিশ্রণে এই জুটির বিয়ে সম্পন্ন হয়।
দুই সংস্কৃতির সংমিশ্রণ নিয়ে সনম বলেন, ‘আমাদের বিয়েতে দুই সংস্কৃতির মিশ্রণ ছিল অসাধারণ।
এমন মজার বিয়ের কথা স্বপ্নেও ভাবিনি। আমার স্ত্রী জুচো এই পুরো বিষয়টিকে জীবন্ত করে তুলেছেন।’
সনম ও জুকোবেনির বিয়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে সনম জুহি নামের একটি আইডি! এরপর দ্রুত ভিডিওটি বিভিন্ন প্লাটফর্মে ছড়িয়ে যায়।
ভিডিওতে সনম ও জুচোবেনির বিয়ের আনুষ্ঠানিকতার মুহূর্ত ধরা পড়ে।
এরপর ভক্ত অনুরাগী থেকে শুরু করে বহু পরিচিত আর্টিস্টরাও শিল্পীকে অভিনন্দন জানাচ্ছেন।
২০১০ সাল থেকে ভক্তদের মনে জায়গা করে নিয়েছে সনম পুরীর ব্যান্ড সনম। পুরনো বলিউড গানকে নতুন আঙ্গিকে পরিবেশন করেই জনপ্রিয়তা অর্জন করেছিল সনম ব্যান্ডটি। পরে অরিজিনাল মিউজিক তৈরি করতে শুরু করে এই গানের দল।
সেই ব্যান্ডেরই মূল ভোকালিস্ট সনম পুরী।
অন্যদিকে নাগাল্যান্ডের মেয়ে জুকোবেনি ভারতের উঠতি গায়িকা ও মডেল। তিনি ‘মিস ডিবা ২০২৩’ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন এবং জায়গা করে নেন ফাইনালিস্টদের তালিকায়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/