মান্দায় নব-নির্বাচিত এমপিকে নাগরিক সংবর্ধনা

আপডেট: January 14, 2024 |
inbound4509885521910199462
print news

আকতারুজ্জামান, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-৪ মান্দা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও জেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস.এম ব্রহানী সুলতান মামুদ গামাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিটির আহ্বায়ক খলিলুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এই নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈনিক নেতৃবৃন্দ, সুধিসমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ ও বেসরকারি ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও দলিল লেখক সমিতিসহ অনেকে সংবর্ধনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য শেখ আব্দুল লতিফ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক নওশাদ আলী, সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম, আলতাফ হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, অফিসার ইনচার্জ (ওসি) মেজাম্মেল হক কাজীসহ দলের বিভিন্ন পার্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর