জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জেঁকে বসেছে শীত। শীত নিবারণের জন্য গায়ে গরম কাপড় জড়িয়ে আরামে ঘুমায় মানুষ।
এমন কিছু মানুষ আছে গরম কাপড়ের অভাবে কোনো রকম রাত কাটায়। এত কষ্টের পরেও পরিবারের জন্য দুবেলা খাবারের যোগানে বের হয়ে যান কাজের সন্ধানে।
আর এসব অসহায় দরিদ্র নিম্ন আয়ের মানুষের শীত নিবারণের জন্য গভীর রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে ছুটছেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান ।
রবিবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিমেল মার্ডিকে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে অসহায় ও দরিদ্র মানুষ চিন্হিত করে এসব শীত বস্ত্র বিতরণ করেন।
এই শীতের রাতে একটি কম্বল পেয়ে অনেক অসহায় দরিদ্র মানুষগুলোর মুখে হাঁসির ঝলক দেখা গেছে। আবার কেউ কেউ কম্বল পেয়ে আবেগে কেঁদে ফেলেন।
কম্বল পাওয়া একাধিক শীতার্ত মানুষ জানান, শীত অনেক বেড়েছে। এই শীতের রাতে ইউএনওর দেওয়া কম্বল তাদের অনেকটাই রক্ষা করছে।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, উপজেলার প্রকৃত গরিব, বৃদ্ধ ও অসহায়দের হাতে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলার স্থানীয় সরকারের প্রতিনিধিদের মাধ্যমে ও আমি নিজেই অফিসের কার্যক্রম শেষে বিকেলে ও রাতে প্রকৃত অসহায় ছিন্নমূলদের চিহ্নিত করে তাদের বাসায় গিয়ে কম্বল তুলে দেই, এই পর্যন্ত সরকারি বরাদ্দের ৪'হাজার ৩'শ কম্বল বিতরণ করা হয়েছে।
এ উপজেলায় শীতের প্রকোপ বেশি হওয়ায় আরো কম্বলের চাহিদা পাঠানো হয়েছে কম্বল আসলেই একই প্রক্রিয়ায় আবার বিতরণ করা হবে।
উপজেলা নির্বার্হী অফিসারের এ ধরণের কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধীজনেরা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/