বগুড়ার শিবগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট: January 15, 2024 |
inbound7925145657795107279
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ৫২ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজন শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন করা হয়েছে।

১৫ জানুয়ারি (সোমবার) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সরকারি পাইলট মড়েল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজাররহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ।

এ সময় প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, উপজেলা বালিকা উচ্চ বিদ্যায়লের প্রধান শিক্ষক তাজুল ইসলাম উপজেলা একাডেমির সুপার ভাইজান পদ্দা রানীসহ প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর