বরগুনায় আশ্রয়ন প্রকল্পে প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠিত

আপডেট: January 17, 2024 |
inbound8584703529212176349
print news

বরগুনা প্রতিনিধিঃ বরগুনা সদর উপজেলার খাজুরতলা আশ্রয়ণ প্রকল্পে মহিলাদের প্রশিক্ষন শেষে চেক ও সনদ বিতরন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারী) বিকাল ৩ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফয়সাল আহম্মেদ।

২০২৩-২৪ অর্থবছরের “জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ” কর্মসূচির ২য় ব্যাচের নারী প্রশিক্ষণার্থীদের মাঝে চেক ও সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন দেশের জনসংখ্যার অর্ধেক নারী। তাই নারীরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হলেই কেবল উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মান করা সম্ভব।

তিনি প্রশিক্ষণ গ্রহণকারী নারীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলার ব্যাপারে উৎসাহ প্রদান করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিসনার (ভুমি) চন্দন কর।

Share Now

এই বিভাগের আরও খবর