চলতি মাসে বিয়ে করবেন স্বাগতা

আপডেট: January 17, 2024 |
boishakhinews 173
print news

চলতি মাসেই বিয়ে করবেন স্বাগতা

লাক্স তারকা মৌসুমী হামিদের বিয়ের খবর দিয়ে বছরের শুরুটা হয়েছিল। তারপর অভিনেতা ফারহান আহমেদ জোভান, নাজিয়া হক অর্ষা-মোস্তাফিজুর নূর ইমরান ও পল্লব বিয়ের খবর দেন। এবার মডেল-অভিনেত্রী, উপস্থাপিকা ও কণ্ঠশিল্পী স্বাগতা জানালেন, চলতি মাসেই বিয়ে করতে যাচ্ছেন তিনি।

রাজধানী ঢাকায়ই বিয়ের অনুষ্ঠান হবে। এরই মধ্যে বিয়ের কার্ড পাঠানো শুরু করেছেন। চূড়ান্ত করা হয়েছে ভেন্যু। তবে বিয়ের দিন ও ভেন্যু সম্পর্কে জানাতে নারাজ স্বাগতা।

 

স্বাগত বলেন, ‘জানুয়ারির মাসের শেষ সপ্তাহের একটি দিন বিয়ের অনুষ্ঠানের জন্য চূড়ান্ত করা হয়েছে। আশা করছি, কাছের মানুষদের অতিথি হিসেবে পাব। সবার আশীর্বাদ-ভালোবাসা চাই।’

স্বাগতার হবু বরের নাম ড. হাসান আজাদ। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নিজের মতো জীবনযাপন করছিলেন স্বাগতা। বছরখানেক একা থাকার পর আবার সংসারী হওয়ার কথা ভাবেন। একদিন ঢাকার একটি ক্লাবে পরিচয় হয় লন্ডনপ্রবাসী হাসান আজাদের সঙ্গে। তার জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা যুক্তরাজ্যে। গানও করেন তিনি। কিছুদিন পথচলার পর হাসানকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন এই অভিনেত্রী।

 

জীবনসঙ্গী হিসেবে ড. হাসান আজাদকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে স্বাগতা বলেন, ‘মানুষ হিসেবে হাসান অনেক ভালো, পরিষ্কার মনের মানুষ। কোনোরকম ভনিতা নেই তার মধ্যে। খারাপকে খারাপ বলবে, ভালোকে ভালো বলবে; যা সবাই পারে না।’

 

Share Now

এই বিভাগের আরও খবর