হুতিদের সাথে যুদ্ধে মার্কিন দুই ইউএস নেভি সিল নিঁখোজ

আপডেট: January 17, 2024 |
boishakhinews 176
print news

 

মার্কিন নেভি সিলস সোমালিয়ার উপকূলে একটি জাহাজ থেকে ইরানের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের উপাদানগুলো জব্দ করেছে। এগুলো ইয়েমেনে হুতিদের জন্য পাঠানো হচ্ছিল বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তারা আরো জানিয়েছে, এই অভিযানের পর দুই ইউএস নেভি সিল নিঁখোজ রয়েছেন।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে বলেছে, গত বৃহস্পতিবার সোমালিয়া উপকূলের কাছে এই ঘটনা ঘটেছিল।

সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) জব্দ সামগ্রীর কিছু ছবি পোস্ট করেছে। ছবিতে ক্ষেপণাস্ত্র, রকেট মোটর ও গাইডেন্স সিস্টেমের উপাদান দেখা যায়। একই সঙ্গে তারা জব্দ ছোট একটি নৌযানের ছবিও পোস্ট করেছে। নৌযানটি অস্ত্রসামগ্রী বহন করছিল বলে অভিযোগ করেছে তারা।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছে ইরানের তৈরি ক্ষেপণাস্ত্রগুলো যাচ্ছিল বলে তারা জানায়। ‘ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম’ হলো ১১টি কমব্যাট কমান্ডের একটি এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে কাজ করে।
এদিকে এই অভিযানের সঙ্গে সরাসরি জড়িত দুইজন ইউএস নেভি সিল সমুদ্রে নিখোঁজ হয়েছেন। মার্কিন সেন্টকম কমান্ডার বলেছেন, ‘আমরা আমাদের নিখোঁজ সতীর্থদের জন্য ব্যাপক অনুসন্ধান চালিয়ে যাচ্ছি।

ওই দুই ইউএস নেভি সিল সরাসরি এই অপারেশনের সঙ্গে জড়িত ছিল।’ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা সিবিএস নিউজকে বলেছেন, নিখোঁজ দুই নেভি সিলস ইরান থেকে ইয়েমেনে অস্ত্র বহনকারী ইরানি জাহাজে চড়ার চেষ্টা করার সময় ‘ওভারবোর্ডে’ করে সেখানে গিয়েছিলেন। কিন্তু তখন সমুদ্র উত্তাল ছিল।
মার্কিন নৌবাহিনীর সিলস মার্কিন নৌবাহিনীর একটি শাখা। সিল শব্দটি দ্বারা সমুদ্র, বায়ু ও ভূমি বোঝানো হয়।

‘ইউএস নেভি সিলস’ মার্কিন নৌবাহিনীর বিশেষ বাহিনী এবং নেভাল স্পেশাল ওয়ারফেয়ার কমান্ডের একটি অংশ। সরাসরি সামরিক অভিযান ও বিশেষ গোয়েন্দা অভিযান পরিচালনা করাই এ বাহিনীর মূল কাজ।

Share Now

এই বিভাগের আরও খবর