সিংগাইরে হ্যালোবাইকের চাকায় পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

আপডেট: January 18, 2024 |
boishakhinews24.net 2
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি :মানিকগঞ্জের সিংগাইরে হ্যালো বাইকের চাকায় পৃষ্ট হয়ে তামিম(৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল (আমতলা) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত-শিশু তামিম ঐ এলাকার মো.শামীম হোসেনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়,তামিম বাড়ির পাশে কালিয়াকৈর – বাইমাইল সড়কের আমতলা নামক স্থানে অন্য শিশুদের সাথে খেলা করছিল।

খেলার এক পর্যায় রাস্তায় দৌড়ে গেলে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা হ্যালো বাইক শিশুর ওপর দিয়ে ওঠে যায়। এতে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পরে সিংগাইর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় পরিবারে চলছে মাতম।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

Share Now

এই বিভাগের আরও খবর