ফরিদপুরে বাসার ছাদ থেকে পড়ে নারী ডাক্তারের মৃত্যু

আপডেট: January 22, 2024 |
boishakhinews24.net 54
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার ওয়াসিত্ব টাওয়ার-২ এর ১১ তলার ছাদ থেকে পরে ফিরোজা বেগম (৫২) নামের এক চক্ষু চিকিৎসকের মৃত্যু হয়েছে।

জানা যায়, তিনি ফরিদপুর শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ নিরঞ্জন কুমার দাসের স্ত্রী। মৃত্যুকালে তিনি এক কন্যার সন্তান রেখে গেছেন।

প্রত্যক্ষদর্শী ও পার্শ্ববর্তী ফ্লাটের লোকজন জানায়, সোমবার সকালে তারা ডাক্তার ফিরোজা বেগমকে ওয়াসিত্ব তো টাওয়ার ১১ তালার ছাদে হাঁটাহাঁটি করতে দেখেন। হাঁটাহাঁটির এক পর্যায়ে গৃহবধূ ডাক্তার ফিরোজা বেগম ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে। পরে কোতোয়ালি থানার পুলিশকে অবহিত করলে থানা পুলিশ এসে লাস উদ্ধার করে।

নিহতের স্বামী ডাঃ নিরঞ্জন কুমার দাস ও এলাকাবাসী জানান, সে দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি এসেছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি তদন্ত আব্দুল গফফার জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে দুই ভবনের মাঝের রাস্তায় লাশটি পড়ে থাকতে দেখতে পায়। এ সময় লাশের মাথা থেকে রক্ত বের হতে দেখে। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা ধরণা করা হচ্ছে।

তবে সঠিক কি কারনে আত্মহত্যা করেছে সে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর