গত বছর সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন হলিউডের মাস্টারমাইন্ড নির্মাতা ক্রিস্টোফার নোলান। ওপেনহাইমারের মতো সিনেমা উপহার দিয়ে বক্স অফিস ও দর্শক হৃদয় জয় করেছেন তিনি। ক্রিস্টোফার নোলান মানেই দুর্দান্ত কিছু। এবারও তা প্রমাণ করলেন এই গুণী পরিচালক।
সম্প্রতি গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডে নোলানের ওপেনহাইমার সর্বাধিক পুরস্কার পেয়েছে। সদ্য প্রকাশিত বাফটা পুরস্কারের মনোনয়নেও শীর্ষে ওপেনহাইমার। এবার অস্কারের দৌড়েও সবার নজর ওপেনহাইমারের দিকে।
এরই মধ্যে নোলানের জন্য আরেক সম্মানজনক অর্জনের খবর এলো।
ফ্রান্সের সম্মানসূচক ‘সেজার’ পুরস্কার দেয়া হবে ‘ওপেনহেইমার’ নির্মাতা ক্রিস্টোফার নোলানকে। সম্প্রতি ফ্রেঞ্চ একাডেমি খবরটি জানিয়েছে।
সেজার অ্যাওয়ার্ড ফ্রান্সের বার্ষিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নাম। ১৯৭৬ সাল থেকে চলচ্চিত্রের বিভিন্ন শাখায় দেওয়া হচ্ছে এই সম্মাননূচক পুরস্কার।
ফ্রান্সের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা বল হয় সেজার পুরস্কারকে। এটি ফ্রান্সে অ্যাকাডেমি পুরস্কারের সমতুল্য। গত বছর ডেভিড ফিঞ্চার সেজার সম্মাননায় ভূষিত করা হয়। এর আগে কেট ব্ল্যানচেট, রবার্ট রেডফোর্ড, জর্জ ক্লুনি এবং মাইকেল ডগলাসের মতো তারকাদের সেজারে সম্মানিত করা হয়েছে।
ফ্রেঞ্চ অ্যাকাডেমি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, এবারের আসরে ব্রিটিশ নির্মাতা ক্রিস্টোফার নোলানকে চলচ্চিত্রে অবদানের জন্য সম্মানসূচক সেজার প্রদান করা হবে।
কতৃপক্ষ বিবৃতিতে লিখেছে, ‘ক্রিস্টোফার নোলান একজন মাস্টার ডিরেক্টর। তিনি বাউন্ডারির বাইরে সিনেমা নির্মাণ করেন এবং স্থান ও সময়ের সীমানা ছাড়িয়ে দর্শকদের নিয়ে যেতে পারেন যে কোনো দৃশ্যে। তিনি সিনেমাকে একটি অবিস্মরণীয় অভিজ্ঞতায় পরিণত করেন।’
এ বছর সেজারের ৪৯তম আসর বসবে প্যারিসে। আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই জাঁকজমকপূর্ণ পুরস্কার অনুষ্ঠান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/