জয়পুরহাট প্রতিনিধিঃ দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবিতে জয়পুরহাটে কালো পতাকা মিছিল করেছে জয়পুরহাট জেলা বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার বেলা ১২ টায় জেলা বিএনপির উদ্যোগে শহরের নতুনহাট চত্বর এলাকা থেকে মিছিল বের হয়ে বাটারমোড় হয়ে প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক, কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম প্রমুখ।
রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন, বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতী এতে করে দেশের গরিব দুঃখী সাধারণ মানুষ ভালো নেই। তাঁরা কোনরকম করে কষ্টে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন।
এই সরকার অর্থনীতিকে ধ্বংস করেছে। অবিলম্বে বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবি জানান তিনি। এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে জনগণকে সঙ্গে নিয়ে এই আন্দোলন চালানোর কথা বলেন তিনি ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/