প্রথমবারের মতো যাত্রাপালায় অভিনয় করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ। ‘প্রেয়সী আনারকলি’ যাত্রায় তাঁর চরিত্রের নাম ছিল বীরবল। গতকাল রাতে এই যাত্রাপালাটি মঞ্চস্থ হয় মানিকগঞ্জের শিবালয়ে। নিজের এলাকায় যাত্রার মঞ্চে অভিনয় করতে পেরে উচ্ছ্বসিত এই অভিনেতা।
জানালেন, ‘প্রেয়সী আনারকলি’তে অভিনয় করে ৫০ বছর আগের শখ পূরণ করেছেন তিনি।
ফারুক আহমেদ বলেন, ‘যাত্রা আমাদের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। এটা আমাদের আদি ফর্ম। সব মিলিয়ে অন্য রকম মনে হয়েছে।
আমি সুযোগ পেয়ে কৃতজ্ঞ। ৫০ বছর আগের একটি শখ পূরণ করতে পারছি, এটা ভেবে ভালো লাগছে।’
বেশ কদিন ধরেই ঢাকা থেকে মানিকগঞ্জে গিয়ে এই যাত্রাপালার অনুশীলন করেছেন বলে তিনি জানান।
‘প্রেয়সী আনারকলি’ পালাটি লিখেছেন কলকাতার প্রসাদ কৃষ্ণ।
নির্দেশনা দিচ্ছেন পরিতোষ কুমার সাহা। পালায় সেলিম চরিত্রে অভিনয় করছেন আলী মুরতজা পলাশ ও নামভূমিকায় আনারকলি চরিত্রে অভিনয় করেছেন পূরবী দত্ত।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/